বাজেট অধিবেশনে এমপিদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী
বাজেট পাসের দিন সরকারদলীয় সংসদ সদস্যদের অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বাজেট অধিবেশনের সকালের সেশনে অনুপস্থিত থাকা এমপিদের কারণ দর্শানোর জন্য হুইপদের নির্দেশ দিয়েছেন তিনি।সংসদ সূত্র জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টায় নির্ধারিত সময়ের আগেই সংসদে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তবে অধিবেশন শুরুর অন্তত ১৫ মিনিট আগে উপস্থিত থাকার নির্দেশনা থাকলেও অনেক সরকারদলীয় এমপি সময়মতো অধিবেশন কক্ষে ছিলেন না। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।অধিবেশন শেষে সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হুইপ ও অনুপস্থিত এমপিদের ডেকে পাঠানো হয়। আরও পড়ুন, বাজেট পাসের পর নৈশভোজ বাতিলের ঘোষণাএকাধিক হুইপ ও সংসদ সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হুইপদের নির্দেশ দেওয়া হয়েছে, অনুপস্থিত সংসদ সদস্যদের কাছ থেকে লিখিতভাবে কারণ জানতে।অন্যদিকে ব্যয় সংকোচনের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, এ সিদ্ধান্তে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। আপ্যায়ন খাতেও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে।উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয় এবং মঙ্গলবার তা পাস হয়।