বাজেটে স্বস্তির বার্তা: কমতে পারে স্বর্ণ, ফ্রিজ, সিম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম
আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বাজেট পেশ করবেন। বাজেটকে ঘিরে ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাট-কর হ্রাসের প্রস্তাব রাখা হচ্ছে। এর ফলে বাজারে বিভিন্ন পণ্যের দাম কমতে পারে।বিশেষ করে গৃহিণীদের জন্য সুখবর হিসেবে দেখা হচ্ছে কিছু কিচেন ও গৃহস্থালি পণ্যের মূল্য হ্রাসের সম্ভাবনাকে। দেশীয় ফ্রিজ ও রেফ্রিজারেটর উৎপাদনে ভ্যাট কমানো হলে এসব পণ্যের দাম কমতে পারে। আরও পড়ুন , ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর, ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলএকই সঙ্গে সিম ও ই-সিম ব্যবহারের ওপর কর কাঠামো পরিবর্তনের ফলে মোবাইল সংযোগও সাশ্রয়ী হতে পারে।এছাড়া স্বর্ণালংকার বিক্রির বিদ্যমান ভ্যাট পদ্ধতিতে পরিবর্তন আনা হলে স্বর্ণের দামও কিছুটা কমতে পারে। চিকিৎসা খাতে হার্টের রিং ও চোখের লেন্সের ওপর ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রয়েছে, যা রোগীদের জন্য স্বস্তি বয়ে আনতে পারে।কৃষি, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং শিল্প খাতেও একাধিক কর ছাড়ের প্রস্তাব থাকছে। ফলে কৃষি উপকরণ, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, কম্পিউটার ও কিছু প্রসাধনী পণ্যের দামও কমার সম্ভাবনা রয়েছে।সব মিলিয়ে আসন্ন বাজেটকে ভোক্তাবান্ধব ও বিনিয়োগ সহায়ক বাজেট হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।আরও পড়ুন , জ্বালানি-বিদ্যুৎ ভর্তুকিতে ৭৫ হাজার কোটি টাকার চাপ, বাজেটের বড় দুশ্চিন্তা