দৈনিক সংবাদ দিগন্ত

বাকলিয়ায় গোলাগুলিতে শিশুসহ আহত ৪ ও অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এলোপাতাড়ি গুলিতে ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত চারজন নিরীহ পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত গভীর রাতে বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার ফ্লাওয়ার মিল সংলগ্ন স্থানে এই সহিংসতার সূত্রপাত হয়।আহতদের মধ্যে রয়েছেন মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া এবং শিশু ফাহিম (১২)। পুলিশ জানায়, তারা কেউই সংঘর্ষে জড়িত ছিলেন না; সবাই ঘটনাস্থলের আশপাশে থাকা সাধারণ পথচারী। গুলিবিদ্ধ অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী আহতদের শরীরে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে।আরও পড়ুন, সোনারগাঁয়ের ঐতিহাসিক মাজার ডিসির পরিদর্শন, উন্নয়নের আশ্বাসপ্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। আতঙ্কে ছুটোছুটি শুরু হয় স্থানীয়দের মধ্যে। এসময় এক সিএনজি অটোরিকশা চালক ও ফ্লাওয়ার মিলের এক শ্রমিকসহ চারজন গুলিবিদ্ধ হন।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অভিযুক্ত মোরশেদ খান দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসেন। তিনি নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা দাবি করলেও বর্তমানে তার কোনো আনুষ্ঠানিক পদ নেই। নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যেও তার নাম রয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। পাশাপাশি ফারুক হোসেন নামে এক ব্যক্তির বাসা থেকে একটি শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।আরও পড়ুন, বাগেরহাটে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা, মানবিক উদ্যোগে ছাত্রদলনগর পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, ুঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়ায় গোলাগুলিতে শিশুসহ আহত ৪ ও অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫