দৈনিক সংবাদ দিগন্ত

মিরপুরে চলন্ত বাইক আরোহীর মাথায় ইট ছুড়ে ছিনতাই, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ঘটেছে এক চাঞ্চল্যকর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা। চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুড়ে তাকে ফেলে দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতে একটি গলি দিয়ে ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। হঠাৎ ওত পেতে থাকা এক দুর্বৃত্ত তার মাথা লক্ষ্য করে ইট ছুড়ে মারে। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।আরও  পড়ুন, পুরান ঢাকায় চানখারপুলে বাসের ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মী নিহতএরপরই আরেক দুর্বৃত্ত দ্রুত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনার সবচেয়ে নাটকীয় অংশ ছিল, তাদেরই একজন ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার করে স্থানীয়দের জড়ো করে এবং আহত যুবককে হাসপাতালে পাঠানোর অভিনয় করে। এতে উপস্থিত অনেকেই প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করেন।ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে। কাফরুল থানার ওসি মো. সাজ্জাদ জানিয়েছেন, এটি সাধারণ ছিনতাই নয়, বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা ও ছিনতাইয়ের ঘটনা।তিনি আরও জানান, জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মিরপুরে চলন্ত বাইক আরোহীর মাথায় ইট ছুড়ে ছিনতাই, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য