দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচন নিয়ে উদ্বেগ কেটে গেছে রাজনৈতিক ষড়যন্ত্র থেমে নেই : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে, তবে ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। ওসমান হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান।শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, চক্রান্ত আর ষড়যন্ত্র তো চক্রান্তই—আগে থেকে সব বলা যায় না। আরো পড়ুন , নির্বাচনী প্রক্রিয়ায় ইসিতে তারেক রহমানতবে তারেক রহমানের দেশে ফেরা নির্বাচনের ষড়যন্ত্র অনেকটা কেটে দিয়েছে।আরো বলেন—আজকের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের আগমন রাজনীতির সমীকরণ সহজ করে দিয়েছে। তার প্রত্যাবর্তনের মাধ্যমে জাতীয়তাবাদী দর্শন নতুনভাবে সামনে এসেছে।বিএনপি মহাসচিব বলেন, জনগণের মুক্তির জন্য জাতীয়তাবাদই সবচেয়ে উপযুক্ত দর্শন। তারেক রহমানের আগমনে দলের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। দেশের জন্য যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তা রাজনীতিতে একটি নতুন দিক উন্মোচন করবে।

নির্বাচন নিয়ে উদ্বেগ কেটে গেছে রাজনৈতিক ষড়যন্ত্র থেমে নেই : ফখরুল