বাংলাদেশ টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই অসাধারণ অর্জনে টাইগারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।এর আগে সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি আইনে ৮৬ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ।আরও পড়ুন , বিদ্যুৎ জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকার বাজেট টানা দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেট বিশ্বকে নতুন বার্তা দিয়েছে টাইগাররা।ঐতিহাসিক এই সাফল্যের পর এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিজয়যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করবে।প্রধানমন্ত্রী আরও বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।এ অর্জনের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।