বিএনপির প্রাথীকে নিয়ে অশালীন মন্তব্য করায় বিএনপির প্রবীণ নেতা বহিস্কার
নাটোর ১ (লালপুর- বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন মন্তব্য করায় জেলা বিএনপির প্রবীণ সদস্য সুরঞ্জিত কুমার সরকারকে বহিষ্কার করা হয়েছে। জানা যায় গত মঙ্গলবার নাটোর জেলা বিএমপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নাটোর- ১ আসনের ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুল সম্পর্কে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী পথসভায় জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকার অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে আলোচনা সমালোচনা শুরু হয়। পরে বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আদেশে আজ রঞ্জিত কুমার সরকারকে দলীয় সব পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। আরও পড়ুন, মহেশপুরে ৫ পিচ স্বর্নেরবারসহ পাচারকারী শিশির আটকজানা যায়, গত শনিবার ২৪ শে জানুয়ারি লালপুর উপজেলার কড়ইতলা এলাকায় নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি'র কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক (বহিষ্কৃত) তাইফুল ইসলাম টিপুর (বহিষ্কৃত) নির্বাচনী সভায় রঞ্জিত কুমার সরকার একই আসনে ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। মুহূর্তেই মধ্যে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়।পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে ঐদিন রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবির হোসেন মোবাইল কোট পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু কে ১০ হাজার টাকা জরিমান করেন।