দৈনিক সংবাদ দিগন্ত

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে লামায় উপজেলা ও পৌর যুবদলের প্রতিবাদ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা,অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপ-রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী যুবদলের লামা উপজেলা ও পৌর শহর শাখার নেতাকর্মীরা। ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’ -এ শ্লোগানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন-আরও  পড়ুন, কুড়িগ্রামে ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ লামা উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক।বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন লামা পৌর যুবদলের আহবায়ক আব্দুল আল-মামুন,উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম,লামা পৌরসভা যুবদলের সদস্য- সচিব শফিকুল ইসলাম (শফিক) উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিরাজ,যুগ্ম আহবায়ক বিধান ,যুগ্ম আহবায়ক মিরাজ যুবনেতা সুলতান আকবর মোমিন, হারুণ, আবুল হাশেম ও উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, কলেজ ছাএদলের সদস্য সচিব শহীদুল ইসলাম সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে লামায় উপজেলা ও পৌর যুবদলের প্রতিবাদ মিছিল