ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশিত
বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হতে যাচ্ছে সোমবার (২০ এপ্রিল) থেকে।চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী, শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।এর পর সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন মাসের গণনা শুরু হবে।ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরবর্তী মাস হলো জিলহজ, আর এই মাসের ১০ তারিখে পালিত হয় পবিত্র ঈদুল আজহা।আরো পড়ুন , দেশে জ্বালানি তেলের দামে ইতিহাসের রেকর্ড, ডিজেল-অকটেন-পেট্রল সবই নতুন উচ্চতায়হিসাব অনুযায়ী, এবার জিলকদ মাস ২৯ দিনের হলে ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে এবং ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা ২৯ মে অনুষ্ঠিত হতে পারে।তবে চূড়ান্ত তারিখ নির্ভর করছে চাঁদ দেখার ওপর। জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঈদের দিন ঘোষণা করবে।সব মিলিয়ে, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও প্রস্তুতি শুরু হয়ে গেছে।