সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা
দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা এখনই কমছে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে।তবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর এখনও মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও এটি মাঝারি অবস্থায় রয়েছে।পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে দমকা ।আরও পড়ুন, স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস বলছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টি অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও খুলনা অঞ্চলে ভারি বৃষ্টির ঝুঁকি বেশি থাকতে পারে।সম্প্রতি টানা বর্ষণে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই নতুন করে ভারি বৃষ্টির পূর্বাভাসে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।