দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে ‘গাড়ি চালিয়ে’ বের হলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। শুক্রবার বিকেল ৪টা থেকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্পট পরিদর্শন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। আরও পড়ুন, কোরবানির পর বাজারে ধস, অবিক্রীত ২৩ লাখ পশুতিনি বলেন, কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কি না তা দেখতে প্রধানমন্ত্রী গুলশান এলাকার বাসা থেকে বের হয়ে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেন।আরও পড়ুন, ঐক্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রেসিডেন্টেরপ্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান-১ থেকে হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো হয়ে কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় যায়। এরপর ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব বাজার ও গুলিস্তান হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও নিউমার্কেট ঘুরে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যান তিনি। পরে তিনি কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ এলাকা, সীমান্ত স্কয়ার, জিগাতলা হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও মহাখালী পর্যন্ত বিভিন্ন সড়ক পর্যবেক্ষণ করেন বলে জানানো হয়েছে।আরও পড়ুন, চট্টগ্রামে ছাত্রলীগের গোপন সক্রিয়তা? গ্রেপ্তার একাধিক নেতা-কর্মীসরকারি সূত্র বলছে, বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি, পরিচ্ছন্নতা পরিস্থিতি এবং নগর ব্যবস্থাপনার বাস্তব অবস্থা যাচাই করতেই এই আকস্মিক পরিদর্শন করা হয়। এদিকে নগরবাসীর পক্ষ থেকে দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের দাবি জানানো হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়ের মধ্যেই পুরো রাজধানীকে পরিচ্ছন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে ‘গাড়ি চালিয়ে’ বের হলেন প্রধানমন্ত্রী