তারেক রহমানের আগমনে বগুড়ায় বরণ উৎসবের প্রস্তুতি
বগুড়ায় সোমবার দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম বগুড়া সফর হিসেবে রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সফরকে ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।সকাল ৬টায় গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তিনি পৌঁছাবেন বগুড়া সার্কিট হাউসে।এরপর বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, আরো পড়ুন , হামের টিকা পেতে যাচ্ছে সাতক্ষীরার পৌনে দুই লাখের বেশি শিশুসোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণের ফলক উন্মোচন করবেন তিনি।দুপুরের দিকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে গিয়ে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন, শহীদ জিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং নশিপুরে খাল খনন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় অংশ নেবেন তিনি। এরপর প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।