দৈনিক সংবাদ দিগন্ত

শিক্ষা সংস্কারে ‘দ্য লার্নিং নেশন’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রচিত শিক্ষা সংস্কারবিষয়ক গ্রন্থ দ্য লার্নিং নেশন-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বাস্তব সমস্যার সমাধানভিত্তিক গবেষণা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি জানান, শিক্ষা খাতে গবেষণার প্রয়োগ এখনও সীমিত এবং এই বাস্তবতা থেকেই বইটি রচনা করেছেন। শিক্ষা নিয়ে নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশ-বিদেশের শিক্ষা কাঠামো, গবেষণা ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা বিবেচনায় বইটিতে বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে।আরও পড়ুন, শাসক নয়, আমলাদের সেবক হতে হবে: স্পিকারসরকারের জবাবদিহিতার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে শিক্ষা খাতের অবকাঠামোগত সমস্যার কথাও স্বীকার করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ-উর রহমান বলেন, শিক্ষা ব্যবস্থায় সঠিক মূল্যায়ন ও পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় দক্ষতা অর্জন ছাড়াই পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছে—যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।আরও পড়ুন, নারী সাংবাদিকদের নিরাপত্তা ও জেন্ডার সমতায় ‘সমতা’ প্রকল্পের উদ্বোধন সভাপতিত্ব করেন ড. মাহবুব উল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনিসুল হক, রাশেদা কে চৌধূরী, ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং সলিমুল্লাহ খান প্রমুখ।

শিক্ষা সংস্কারে ‘দ্য লার্নিং নেশন’ বইয়ের মোড়ক উন্মোচন