দৈনিক সংবাদ দিগন্ত

মিনিয়াপোলিসে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে আবাসিক ভবনে বন্দুক হামলায় নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। পুলিশের দাবি, হামলার সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন।বুধবার বিকেলে মিনিয়াপোলিসের একটি বহুতল আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সাড়ে চারটার কিছু পর ভবনটিতে গুলির খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়।পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন জানান, কর্মকর্তারা ভবনে প্রবেশের পর একাধিক গুলির শব্দ শুনতে পান। পরে গুলির উৎস অনুসরণ করে ভবনের ওপরের একটি তলায় পৌঁছান তাঁরা। সেখানে ধোঁয়া বা কুয়াশার মতো একটি আবরণ থাকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়।পুলিশের সঙ্গে বন্দুকধারীর গুলি বিনিময়ের সময় তিন কর্মকর্তা আহত হন। তাঁদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। র্আড়ও পড়ুন,বিষাক্ত বাতাসের তালিকায় আবারও ঢাকা, বিশ্বে ১১তমহাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, আহত তিন পুলিশ কর্মকর্তার অবস্থাই স্থিতিশীল।ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এদিকে হামলার সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।হামলার পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।তবে কেন এই হামলা চালানো হয়েছে, এর সম্ভাব্য উদ্দেশ্য কী—এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। ঘটনার তদন্তে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলোও সহায়তা করছে।হামলার ঘটনায় মিনিয়াপোলিসজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। কী কারণে এই সহিংসতার ঘটনা ঘটল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

মিনিয়াপোলিসে বন্দুক হামলা