দৈনিক সংবাদ দিগন্ত

বদলগাছীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩১)। তিনি বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।নওগাঁ জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ৩১ ডিসেম্বর বুধবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে বদলগাছী উপজেলার থুপশহর গ্রামের রমজান আলীর বাড়ির সামনে দিয়ে চটের বস্তায় করে গাঁজা বহনের সময় সাদ্দাম হোসেনকে শনাক্ত করা হয়।আরো পড়ুন , রাষ্ট্রীয় শোকের মধ্যে খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়াডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি থুপশহর গ্রামের শামসুলের কলাবাগানের দিকে পালানোর চেষ্টা করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। চলতি মাসে বদলগাছী উপজেলায় মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা। এরই ধারাবাহিকতায় গত ২০ ডিসেম্বর শনিবার রাতে ৮ কেজি গাঁজাসহ ২ জন, ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ৫ জন এবং ২৭ ডিসেম্বর শনিবার দিনে ১০০ পিস ট্যাপেন্টাডল ও ১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

বদলগাছীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার