রমনার বটমূলে সূর্যের আলোয় সুরের জাগরণ, ছায়ানটের বর্ষবরণে সংস্কৃতির মহামিলন
সূর্যোদয়ের কোমল আলো ছড়িয়ে পড়তেই রাজধানীর রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। ভোরের নির্মল পরিবেশে সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এ আয়োজনের।প্রভাতী হাওয়ায় ভেসে আসে সুর, বাণী ও ছন্দের মূর্ছনা। নতুন বছরের প্রথম প্রহরে ছায়ানটের এবারের আয়োজন যেন বাঙালির চিরায়ত সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে।ছায়ানট কর্তৃপক্ষ পূর্বেই জানিয়েছিল, এবারের আয়োজনে থাকছে মোট ২২টি গান। আরো পড়ুন , পহেলা বৈশাখে সম্প্রীতির বার্তা রাষ্ট্রপতিরএর মধ্যে ৮টি সম্মেলক কণ্ঠে পরিবেশিত হচ্ছে, আর ১৪টি একক কণ্ঠে। পাশাপাশি থাকছে দুটি আবৃত্তি, যা পুরো আয়োজনকে দিচ্ছে ভিন্নমাত্রা।প্রায় দুইশত শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন রূপ নিয়েছে এক সাংস্কৃতিক মহাসমুদ্রে। সংগীত, কবিতা ও সম্মিলিত কণ্ঠের আবেগে ভেসে উঠছে বাঙালির প্রাণের উৎসব।ছায়ানটের প্রত্যাশা—সমস্ত শঙ্কা, অনিশ্চয়তা ও ভয়ের অবসান ঘটুক। নতুন বছরের আলোয় মানবজাতি ফিরে পাক শান্তি, স্বস্তি ও কল্যাণের পথ। আর এই প্রভাতী আয়োজন হয়ে উঠুক ঐক্য, সম্প্রীতি ও মানবতার এক উজ্জ্বল বার্তা।