দৈনিক সংবাদ দিগন্ত

বগুড়া ও লালমনিরহাটে চালু হচ্ছে অভ্যন্তরীণ বিমানবন্দর, সৈয়দপুর হবে আঞ্চলিক হাব

বগুড়া বিমানবন্দর আর লালমনিরহাট বিমানবন্দরকে দেশের ভেতরে বিমান চলাচলের জন্য চালু করার পরিকল্পনা সরকারের আছে। সেইসাথে সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে পরিবর্তনের জন্য কাজ করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানিয়েছেন।জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য দিয়েছেন। সংসদে পর্যটনমন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে পরিবর্তনের জন্য আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবন নির্মাণ ও রানওয়ে সম্প্রসারণ করা হবে। এছাড়া বগুড়া স্টলপোর্ট এবং লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালু করার পরিকল্পনা রয়েছে।আরও পড়ুন, ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরের উন্নয়ন, আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর উন্নয়নে বর্তমানে বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি ৯০ দশমিক ৩৩ শতাংশ।আরও পড়ুন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেও তেলের দাম বৃদ্ধি স্থগিতকক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পের অগ্রগতি ৯৭ দশমিক ১০ শতাংশ।কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের পরামর্শক সেবা (ডিজাইন ফেজ) প্রকল্পের অগ্রগতি ৩৫ দশমিক ০৪ শতাংশ। যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলে-করণ প্রকল্পের অগ্রগতি ৭০ দশমিক ২৫ শতাংশ।

বগুড়া ও লালমনিরহাটে চালু হচ্ছে অভ্যন্তরীণ বিমানবন্দর, সৈয়দপুর হবে আঞ্চলিক হাব