দৈনিক সংবাদ দিগন্ত

মধুমতি এক্সপ্রেসের চার বগির সংযোগ বিচ্ছিন্ন, আধাঘণ্টা থেমে ছিল ট্রেন

রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে ঘটেছে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি। ট্রেনটির পেছনের চারটি বগির সংযোগস্থল খুলে বিচ্ছিন্ন হয়ে যায়।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রেলওয়ের পাকশী বিভাগের আওতাধীন ঈশ্বরদী-আজিমনগর বাইপাস স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী মধুমতি এক্সপ্রেস আজিমনগর স্টেশন অতিক্রম করার পর হঠাৎ করে পেছনের চারটি কোচ মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।প্রায় ৩০ মিনিট ট্রেনটি থেমে থাকে। পরে চালক বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিনটি পেছনে এনে বিচ্ছিন্ন বগির সঙ্গে পুনরায় সংযুক্ত করেন। এরপর আবার ঈশ্বরদীর দিকে যাত্রা শুরু করে ট্রেনটি।আরও  পড়ুন , চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমির মৃত্যু, চমেক আইসিইউতে শেষ নিঃশ্বাসঘটনার সময় যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ও অস্থিরতা তৈরি হয়। একজন শিক্ষার্থী যাত্রী জানান, হঠাৎ ট্রেন থেমে গেলে পরে দেখা যায় ইঞ্জিন কোচ রেখে এগিয়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন প্রায় ৪০০ গজ সামনে চলে যাওয়ার পর থেমে যায় এবং পরে ফিরে এসে বগির সঙ্গে যুক্ত হয়।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের দুর্ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা জানান, রেলকর্মীরা দ্রুত সংযোগ পুনঃস্থাপন করে ট্রেনটি পুনরায় চালু করেন এবং চলাচল স্বাভাবিক থাকে।আরও  পড়ুন , চুয়াডাঙ্গায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু, মাঠে কাজ করার সময় ট্র্যাজেডি

মধুমতি এক্সপ্রেসের চার বগির সংযোগ বিচ্ছিন্ন, আধাঘণ্টা থেমে ছিল ট্রেন