দৈনিক সংবাদ দিগন্ত

একদিনে ৮ অভিযোগ বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ভিজিডির চাল,মসজিদ ও কবরস্থানের সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ।  এবং উন্নয়ন প্রকল্পের অনিয়মের অভিযোগ উঠেছে। একই দিনে পৃথক পৃথক ভাবে মোট আটটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৪ ইউপি সদস্য ও ভুক্তভোগীরা। রবিবার(৫ এপ্রিল)দুপুরে এসব অভিযোগ মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও)বরাবর এসব জমা দেওয়া হয়।অভিযোগ সূত্রে জানাগেছে,ভিজিডি কার্ডধারী হাতপাটন গ্রামের বাসিন্দা লিপি রাণী সরকার গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের চাল না পাওয়ার অভিযোগ এনে এর প্রতিকার চেয়েছে লিখিত অভিযোগ দায়ের করেন। একই দিনে নিশ্চিন্তপুর জামে মসজিদের সরকারি ৩ লাখ টাকার বরাদ্ধ থেকে ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক। আরও পড়ুন, বাগেরহাটে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা, মানবিক উদ্যোগে ছাত্রদলএছাড়া বংশীকুন্ডা বাজার জামে মসজিদের ১ লাখ ১৫ হাজার টাকার বরাদ্ধ থেকে ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন মসজিদ কমিটির সভাপতি শাহেবুর আলম।অপরদিকে বংশীকুন্ডা সার্বজনীন কবরস্থানের ১ লাখ ৫৯ হাজার টাকার বরাদ্ধের মধ্যে ৩৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেছেন কবরস্থান কমিটির সভাপতি ওয়াহেদ আলী। এছাড়াও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তহবিলের ২০২৫-২০২৬ অর্থবছরের অনুমোদিত প্রকল্প বণ্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শামছুন্নাহার, মমতা বেগম, রাজিয়া খাতুন এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম। আরও পড়ুন, বাকলিয়ায় গোলাগুলিতে শিশুসহ আহত ৪ ও অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ জানান, অভিযোগগুলো গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একদিনে ৮ অভিযোগ বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে