দৈনিক সংবাদ দিগন্ত

দুই ভাইয়ের বঁটির কোপে নিহত প্রতিবেশী

মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে দুই ভাইয়ের হামলায় এক যুবক নিহত হয়েছেন।শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জান্নাত (২২) একই গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম আব্দুল হক।আরো পড়ুন , ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জন গ্রেফতারজানা যায়, শনিবার আপন দুই ভাই- তারেক (৩২) ও রিয়াদের (২৮) মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। ঝগড়ার শব্দ শুনে পাশের বাড়ির বাসিন্দা জান্নাত (২২) পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে উত্তেজিত তারেক ও রিয়াদ ধারালো অস্ত্র (বঁটি) দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দুই ভাইয়ের বঁটির কোপে নিহত প্রতিবেশী