দৈনিক সংবাদ দিগন্ত

ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।আদালতের বেঞ্চের সহকারী ঈসমাইল হোসেন জানিয়েছেন, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।আরো পড়ুন , আদালতের রায় আবু সাঈদ হত্যা মামলায় ৩ জনকে ১০ বছর করে কারাদণ্ডমামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে র‌্যাব-২ অভিযান চালিয়ে ফয়সাল করিমকে আটক করা হয়। তল্লাশিতে চার রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধ পরিচালনা করে আসছিলেন। তিনি চাঁদাবাজি, খুন-জখম ও জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।মামলার তদন্ত শেষে ২৮ মার্চ ২০২৪ তারিখে আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড