দৈনিক সংবাদ দিগন্ত

সাওদা সুমির ঘটনায় ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’ দেখছেন জামায়াত আমির

জামায়াতকর্মী সাওদা সুমির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই ঘটনা ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’ বহন করছে।আরো পড়ুন , বিএনপির ৩১ দফা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুললেন সারজিসতিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তি সব সময় নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবাদী মানুষের কণ্ঠ স্তব্ধ করতে চায়।ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা সুমির সঙ্গে ‘নিকৃষ্ট আচরণ’ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।ডা. শফিকুর রহমান আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে এর পরিণতি ভয়াবহ হতে পারে।তার বক্তব্যের শেষে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “লজ্জা, লজ্জা!”ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

সাওদা সুমির ঘটনায় ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’ দেখছেন জামায়াত আমির