দৈনিক সংবাদ দিগন্ত

পরীক্ষার “ছয় মাস পর আমিও ফেল করবো” : শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার মান, ল্যাব সুবিধা ও বাস্তব প্রশিক্ষণের ঘাটতি নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের মুখে সমস্যার বাস্তব চিত্র উঠে এসেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে।শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা সরাসরি শিক্ষামন্ত্রীর সামনে তাদের নানা সংকট তুলে ধরেন।শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত ক্লাস না হওয়া, পুরোনো ও অপ্রতুল ল্যাব সুবিধা, আধুনিক যন্ত্রপাতির অভাব এবং দক্ষ শিক্ষকের সংকটের কারণে তারা কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারছেন না।এক শিক্ষার্থী বলেন, প্র্যাকটিক্যাল ক্লাস ঠিকমতো না হওয়ায় বিষয়গুলো বোঝা কঠিন হয়ে পড়ছে।অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও বাস্তব প্রশিক্ষণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরাআরো পড়ুন , ।শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক জানান, অনেক প্রতিষ্ঠানেই প্রয়োজনীয় অবকাঠামো নেই, এমনকি পুরোনো ভবন ও অপ্রতুল মেশিনারিজে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে।এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার উন্নয়নে আন্তরিক এবং যেখানে সমস্যা রয়েছে সেখানে প্রকল্প গ্রহণ করে সমাধান করা হবে।তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে।শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন এবং শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানান।

পরীক্ষার “ছয় মাস পর আমিও ফেল করবো” : শিক্ষামন্ত্রী