দৈনিক সংবাদ দিগন্ত

ঝড়ো বাতাসে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসের প্রভাবে মানিকগঞ্জের শিবালয় উপজেলার গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।বুধবার ভোরের পর থেকেই নদী অববাহিকায় বাতাসের গতি বাড়তে শুরু করে। সকাল ৬টার দিকে ঝড়ো হাওয়ার তীব্রতা বেড়ে গেলে নৌরুটে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন জানান, আরো পড়ুন , ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, ৮ বিভাগে কালবৈশাখীর আশঙ্কাপরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাতাসের তীব্রতা কমে এলেই ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়ছে এবং যাত্রীদের ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে দূরপাল্লার পরিবহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।সংশ্লিষ্টরা বলছেন, চলমান বৈরী আবহাওয়ার কারণে নদীপথে চলাচলে ঝুঁকি বেড়েছে। তাই নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আবহাওয়া স্বাভাবিক হলে পর্যায়ক্রমে ফেরি চলাচল শুরু করা হবে এবং অপেক্ষমাণ যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঝড়ো বাতাসে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ