দৈনিক সংবাদ দিগন্ত

মাত্র ১ মিনিটে ঘরে বসে ফুসফুসের স্বাস্থ্য যাচাই করুন

ফুসফুস ঠিকমতো কাজ করছে কি না তা জানতে কি জটিল মেডিকেল পরীক্ষা করাতেই হবে? একেবারেই না। চাইলে ঘরে বসেই মাত্র ১ মিনিটে প্রাথমিকভাবে বুঝে নিতে পারেন আপনার ফুসফুসের বর্তমান অবস্থা কেমন।অনেকেই মনে করেন, শ্বাস নিতে সমস্যা না হলে ফুসফুস একেবারে সুস্থ। কিন্তু বাস্তবে তা নয়। অনেক সময় হাঁপানি, অ্যালার্জি কিংবা ফুসফুসের জটিল সমস্যা নীরবে শরীরে বাসা বাঁধে যার লক্ষণ শুরুতে তেমন স্পষ্ট হয় না। তাই প্রাথমিক সতর্কতা হিসেবে এই ১ মিনিটের সহজ পরীক্ষাটি কাজে লাগতে পারে।বাড়ছে ফুসফুসের রোগের ঝুঁকি, দায়ী দূষণবর্তমানে ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের রোগ নিয়ে উদ্বেগ বাড়ছে। আগে ধারণা ছিল, কেবল ধূমপায়ীরাই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। কিন্তু এখন দেখা যাচ্ছে, ধূমপান না করেও বহু মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন।বিশেষজ্ঞদের মতে, এর পেছনে অন্যতম কারণ বায়ুদূষণ। ধোঁয়া, ধুলো ও ক্ষতিকর গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ায় হাঁপানি, সিওপিডি ও ফুসফুসের সংক্রমণজনিত নানা রোগের ঝুঁকি বাড়ছে। দূষণ পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও, নিয়মিত নিজের ফুসফুসের অবস্থা সম্পর্কে সচেতন থাকা জরুরি।কীভাবে করবেন ১ মিনিটের ফুসফুস পরীক্ষা?এই পরীক্ষাটি করতে আলাদা কোনও যন্ত্র বা জায়গার প্রয়োজন নেই। ঘরে, অফিসে কিংবা যাতায়াতের সময় এক জায়গায় বসেই করা যাবে।ধাপ ১:সোজা হয়ে বসুন। নাক দিয়ে খুব ধীরে ও গভীরভাবে শ্বাস নিন। এখানে তাড়াহুড়ো করবেন না—সময় নিয়ে শ্বাস টানতে হবে।ধাপ ২:শ্বাস নেওয়ার পর ৬০ সেকেন্ড শ্বাস ধরে রাখুন। এই সময়ের মধ্যে শ্বাস ছাড়বেন না।ধাপ ৩:৬০ সেকেন্ড পর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।আরও পড়ুন:  ওজন কমাতে নিয়মিত লাউ খানকোন লক্ষণগুলো হলে সতর্ক হবেন?এই পরীক্ষার সময় শরীরে কিছু পরিবর্তন টের পেতে পারেন। বিশেষ করে—শ্বাস টানার সময় নাক বন্ধ হয়ে আসাহাঁচি বা কাশি শুরু হওয়াবুকে চাপ বা অস্বস্তি লাগাএগুলো হলে বুঝতে হবে, ফুসফুসের স্বাস্থ্যে সমস্যা শুরু হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো শ্বাস ধরে রাখার সময়টি। যদি টানা ১ মিনিট সহজে শ্বাস ধরে রাখতে পারেন, তাহলে আপাতত বড় কোনও সমস্যা নেই বলেই ধরে নেওয়া যায়।কিন্তু যদি এই সময়ের মধ্যে—শ্বাসকষ্ট বেড়ে যায়বুকে চাপ বা ব্যথা হয়লাগাতার কাশি আসেনাক বা গলা দিয়ে শ্লেষ্মা উঠতে থাকেতাহলে তা হাঁপানি, ফুসফুসে ব্লকেজ বা অন্য শ্বাসযন্ত্রের সমস্যার ইঙ্গিত হতে পারে।শ্বাস ছাড়ার সময়েও যদি নাক বন্ধ হয়ে যায় বা অস্বস্তি লাগে, সেটিও সতর্কবার্তা।কখন অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন?এই পরীক্ষা কেবল প্রাথমিক ধারণা দিতে পারে। যদি পরীক্ষার সময় বা পরে কোনও অস্বাভাবিকতা টের পান, তাহলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে স্পাইরোমেট্রি, এক্স-রে বা অন্যান্য মেডিকেল টেস্ট করানো জরুরি হতে পারে।মনে রাখবেন: সময়মতো সতর্ক হলেই ফুসফুসের বড় বিপদ এড়ানো সম্ভব।

মাত্র ১ মিনিটে ঘরে বসে ফুসফুসের স্বাস্থ্য যাচাই করুন