কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনোনীত হয়েছেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।এদিকে তার এ দায়িত্ব পাওয়ায় খুরুশকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সমাজ কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান মো. নাছির উদ্দিনকে অভিনন্দন ও প্রাণঢালা ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।রোববার সকালে ৩ নম্বর ওয়ার্ড সচেতন সমাজ কমিটির উদ্যোগে খুরুশকুল ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় চেয়ারম্যান মো. নাছির উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।এ সময় ৩ নম্বর ওয়ার্ড সমাজ কমিটির আরিফ, মইন উদ্দিন, মো. পারভেজ, জাহাঙ্গীর, মো. ফাহাদুল ইসলাম ফরহাদ সহ স্থানীয় একদল তরুণ, ফজলে হুদা অনিক সংবাদ দিগন্তের কক্সবাজার জেলা প্রতিনিধিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, খুরুশকুলের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকায় মাদক, চুরি, ছিনতাই, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে চৌফলদণ্ডী ব্রিজসংলগ্ন এলাকা, সড়ক ও পাড়ার বেড়িবাঁধ এলাকায় চুরি-ছিনতাই প্রতিরোধ, পর্যটকদের নিরাপত্তা এবং ঈদগাঁও উপজেলার সঙ্গে যোগাযোগের পথে হাজার হাজার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।আরও পড়ুন, কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনোনীত চেয়ারম্যান মো. নাছির উদ্দিনবক্তারা আরও বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা দরকার।জবাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বলেন, “আপনাদের কথা আমি গুরুত্বসহকারে শুনেছি। আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। অপরাধ দমনে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন হলে বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে।”তিনি আরও জানান, বিষয়গুলো আইনশৃঙ্খলা সভায় তুলে ধরবেন এবং অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। অপরাধপ্রবণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এতে অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।সবশেষে চেয়ারম্যান মো. নাছির উদ্দিন সমাজের অপরাধ প্রতিরোধ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণ, সমাজ কমিটি ও তরুণদের সার্বিক সহযোগিতা কামনা করেন।