দৈনিক সংবাদ দিগন্ত

উৎসবমুখর পরিবেশে আইডিয়াল পাবলিক স্কুলের ফুটবল ফাইনাল

সাভারে আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার সকালে স্কুলের মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয় । খেলায় অংশগ্রহণ করে লাল দল ও সাদা দল ।  ট্রাইবেকারের মাধ্যমে ২-১ গোলের ব্যবধানে লাল দকলে পরাজিত করে সাদা দল চ্যাম্পিয়ন হয় । এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি - আবদুল মান্নান মুন্সি , সহকারী সেক্রেটারি -  হাজী আলমগীর হোসেন, সহ সভাপতি মোঃ আইয়ুব আলী ও আইডিয়াল পাবলিক স্কুল ।আরওে  পড়ুন, জমিজমার বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ঢাকা মেডিকেলে যুবকের মৃত্যু এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম । এসময় অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন  " লেখাপড়ার পাশাপাশি অবশ্যই সব সময় খেলাধুলা করতে হবে । খেলাধুলা জন্য মাঠে থাকলে মাদক সহ আরও অনেক ধরনের খারাপ কাজ থেকে দুরে থাকা যায় । শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই । অতিরিক্ত মোবাইল ব্যবহার না করে ঐ সময়টুকু যেন সবাই মাঠে থাকে তার জন্য ক্ষুদে খেলোয়াড়দের আহবান করা হয়" । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক - শিক্ষিকা , ছাত্র - ছাত্রী, অবিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উৎসবমুখর পরিবেশে আইডিয়াল পাবলিক স্কুলের ফুটবল ফাইনাল