ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরুতেই দেখা গেল এক অদ্ভুত ও ব্যতিক্রমী দৃশ্য। কিক-অফের পরপরই ইচ্ছাকৃতভাবে বল মাঠের বাইরে পাঠিয়ে দেয় মরক্কো। তবে এটি কোনো ভুল ছিল না—বরং পরিকল্পিত একটি ট্যাকটিকাল কৌশল।বিশ্লেষকদের মতে, ইউরোপিয়ান ফুটবলে সাম্প্রতিক সময়ে কিছু দল এই কৌশল ব্যবহার করছে। মূল লক্ষ্য হলো শুরুতেই প্রতিপক্ষকে বল দিয়ে দেওয়া এবং এরপর হাই-প্রেসিংয়ের মাধ্যমে চাপ সৃষ্টি করা।আরও পড়ুন, বিশ্বকাপে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দাপুটে শুরু অস্ট্রেলিয়ারএই কৌশলের মাধ্যমে প্রতিপক্ষকে নিজের অর্ধে পাস খেলতে বাধ্য করা হয়, যেখানে জায়গা কম থাকায় আক্রমণ তৈরি করা কঠিন হয়ে পড়ে।ধারাভাষ্যকার রদ্রিগো কুতিনিও এই কৌশলকে ব্যাখ্যা করে বলেন, শক্ত ডিফেন্সের বিপক্ষে সরাসরি বল দখলে খেলে সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়ে। তাই দ্রুত প্রেসিং করে প্রতিপক্ষকে ভুল করাতে চায় দলগুলো।তবে ব্রাজিলের বিপক্ষে এই কৌশল পুরোপুরি সফল হয়নি মরক্কোর জন্য। দ্রুত থ্রো-ইন এবং ব্রাজিলের ডিফেন্ডারদের সতর্কতায় কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।