বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হয়েছে চরম নাটকীয়তা ও বিতর্কের মধ্য দিয়ে। উদ্বোধনী ম্যাচেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ হয়েছে, যেখানে এক ম্যাচে তিনটি লাল কার্ড দেখানো হয়েছে—যা বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ঘটল।মেক্সিকোর এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল।হুলিয়ান কুইনোনেস প্রথমার্ধে গোল করে মেক্সিকোকে এগিয়ে নেন। পরে ৬৭ মিনিটে রাউল হিমেনেজ হেডে ব্যবধান দ্বিগুণ করেন।তবে ম্যাচের মূল আকর্ষণ হয়ে ওঠে শৃঙ্খলা ভঙ্গ ও লাল কার্ডের ঘটনা। আরও পড়ুন, তাসকিন-মুস্তাফিজের আগুনে অস্ট্রেলিয়া ধ্বংস, সিরিজ বাংলাদেশের৪৯ মিনিটে দক্ষিণ আফ্রিকার স্পেপেলো সিথোলে সরাসরি লাল কার্ড দেখেন, যার আগে তার ভুল থেকেই প্রথম গোলটি হয়।এরপর ৮৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর মেক্সিকোর আলভারাদোর ওপর কনুই মারার দায়ে থেম্বা জোয়ানে লাল কার্ড পান। এতে দক্ষিণ আফ্রিকা কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে।ম্যাচের শেষ দিকে আরও একটি লাল কার্ড আসে, এবার মেক্সিকোর সিজার মন্টেস বাজে ট্যাকলের কারণে মাঠ ছাড়েন। ফলে জয় পেলেও মেক্সিকো শেষ করে ১০ জনের দলে।বিশ্বকাপ ইতিহাসে উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৯৪ সালে, তবে এক ম্যাচে তিনটি লাল কার্ড—এ ঘটনা এবারই প্রথম।বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের শুরুতেই এমন শৃঙ্খলাহীনতা টুর্নামেন্টের আগামী ম্যাচগুলোতে বাড়তি সতর্কতার বার্তা দিচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।