দৈনিক সংবাদ দিগন্ত

নেশন অব ইসলামের ‘ফার্স্ট লেডি’ খাদিজা ফাররাখান আর নেই

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ মুসলিম সংগঠন নেশন অব ইসলাম-এর দীর্ঘদিনের নেতা লুইস ফাররাখানের স্ত্রী এবং সংগঠনের ‘ফার্স্ট লেডি’ হিসেবে পরিচিত খাদিজা ফাররাখান আর নেই। গত শনিবার ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। অনুসারীদের কাছে ‘মাদার খাদিজা’ নামে পরিচিত এই নেত্রী সাত দশকেরও বেশি সময় ধরে নেশন অব ইসলামের কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।সংগঠনের শুরা এক্সিকিউটিভ কাউন্সিল জানিয়েছে, লুইস ফাররাখানের ৭২ বছরের জীবনসঙ্গী খাদিজা আল্লাহর কাছে ফিরে গেছেন। আরও  পড়ুন, তেলবাহী জাহাজে হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালীশিকাগোর মসজিদ মরিয়মে তার মরদেহ দুই দিন সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে। এরপর শুক্রবার সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।বেটসি রস নামে জন্ম নেওয়া খাদিজা ১৯৫৩ সালে লুইস ফাররাখানকে বিয়ে করেন। ১৯৫৫ সালে ইসলাম গ্রহণের পর তিনি নেশন অব ইসলামের সঙ্গে যুক্ত হন। তাদের সংসারে রয়েছে নয় সন্তান।শুধু একজন নেতার স্ত্রী হিসেবেই নয়, বরং কৃষ্ণাঙ্গদের আত্মনির্ভরশীলতা, পরিবারব্যবস্থা এবং সামাজিক উন্নয়নে একজন প্রভাবশালী সংগঠক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। ১৯৯৭ সালের ‘মিলিয়ন ওম্যান মার্চ’-এ দেওয়া তার বক্তব্য আজও অনেকের কাছে অনুপ্রেরণার উৎস।

নেশন অব ইসলামের ‘ফার্স্ট লেডি’ খাদিজা ফাররাখান আর নেই