দৈনিক সংবাদ দিগন্ত

১০ বছরের সম্পর্কের গল্প জানালেন তাসনিয়া ফারিন

ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সরব নন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। নিজের ব্যক্তিগত জগৎ আড়ালেই রাখতে পছন্দ করেন তিনি। সম্প্রতি ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন অভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। তাসনিয়া ফারিন বলেন, নিজের মতো করে নিজের ভুবনে থাকতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ব্যক্তিগত জীবন সব সময় প্রচারের বাইরে রাখতে পছন্দ করেন তিনি। নিজের দাম্পত্য জীবন প্রসঙ্গে ফারিন জানান, ১০ বছরের সম্পর্কের পর দুই বছরেরও বেশি সময় ধরে বিবাহিত জীবন কাটাচ্ছেন তিনি। স্বামী ও তার পারস্পরিক সিদ্ধান্তেই পারিবারিক জীবন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারের বাইরে রাখা হয়েছে। অভিনেত্রীর মতে, সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবনের অতিরিক্ত প্রকাশ অনেক সময় অনাকাঙ্ক্ষিত আলোচনা ও নানা ধরনের বিচার-বিশ্লেষণের জন্ম দেয়।আরও পড়ুন,একসঙ্গে ঘুরে বন্ধুত্বের গল্প শোনালেন তৌসিফ-সাফা-টয়াএদিকে নিজের জীবনযাপন নিয়েও কথা বলেছেন ফারিন। শোবিজ অঙ্গনের কাজের সময়সূচি অনিয়মিত হলেও ব্যক্তিগত জীবনে কঠোর শৃঙ্খলা মেনে চলেন তিনি। স্কুল-কলেজে পড়ার সময় থেকেই এই অভ্যাস গড়ে উঠেছে বলে জানান অভিনেত্রী। শুটিং না থাকলে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ওঠেন খুব ভোরে। নিজের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করা, ঘর গোছানো এবং নিয়মিত শরীরচর্চাও তার দৈনন্দিন রুটিনের অংশ। অন্যদিকে, অভিনয় ক্যারিয়ারেও ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেছেন তাসনিয়া ফারিন। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন তিনি। প্রায় নয় বছর আগে সিনেমায় নাম লেখালেও নানা কারণে তখন বড়পর্দায় অভিষেক হয়নি তার। পরে ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন। চলতি বছর ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে চিত্রনায়িকা হিসেবে নতুন পরিচিতি পান তিনি। তবে সিনেমাটিতে তার চরিত্রের উপস্থিতি ও অভিনয়ের সুযোগ নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে মিশ্র আলোচনা রয়েছে। ব্যক্তিগত জীবন আড়ালে রেখেই অভিনয় ও নিজের জীবনযাপনে শৃঙ্খলা বজায় রাখতে চান এই অভিনেত্রী।

১০ বছরের সম্পর্কের গল্প জানালেন তাসনিয়া ফারিন