দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ফায়ার সার্ভিস তৎপর

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে আজ বুধবার বেলা ১১টা ৪২ মিনিটে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত হয়েছে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবরে হাসপাতালে থাকা রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।আরো পড়ুন , কারওয়ান বাজারে স্টার কাবাব পাশে গাড়ি শোরুমে অগ্নিকাণ্ড

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ফায়ার সার্ভিস তৎপর