দৈনিক সংবাদ দিগন্ত

ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে ৪ দোকান পুড়ে ছাই, একজন নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এসময়ে দোকানের ভিতরে আটকা পড়ে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর কর্মচারীর মৃত্যু হয়েছে। (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির একই ইউনিয়নের শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে।আরো পড়ুন , আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে নাস্থানীয়রা জানিয়েছেন, সাহার বাজারের জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরে শনিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। পাশে থাকা আরও তিনটি দোকানও ভস্মীভূত হয়। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ও পাশ্ববর্তী হাজিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোর, ইমান হোসেনের ঔষধের দোকান, নজরুলের মাছের খাদ্যের দোকান ও জহিরের ওয়ার্কশপসহ ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে ৪ দোকান পুড়ে ছাই, একজন নিহত