দৈনিক সংবাদ দিগন্ত

এইচএসসির ফরম পূরণে ফি বৃদ্ধি নতুন হার ঘোষণা

এইচএসসি পরীক্ষার প্রস্তুতির মধ্যেই এলো নতুন ঘোষণা। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আগামী ১ মার্চ থেকে। তবে এবার ফি বেড়েছে সব বিভাগেই। নির্ধারিত  সময় ৯ মার্চ পর্যন্ত, আর বিলম্ব ফিসহ সুযোগ থাকবে ১৮ মার্চ পর্যন্ত।ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারলে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত।এবার নিয়মিত শিক্ষার্থীদের জন্য বিভাগভিত্তিক মোট ফি নির্ধারণ করা হয়েছে। গত বছর বিজ্ঞান শাখার ফি ছিল ২ হাজার ৭৮৫ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। অর্থাৎ বেড়েছে ২১০ টাকা।মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২০২৫ সালে ফি ছিল ২ হাজার ২২৫ টাকা। চলতি বছর নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। এখানেও বেড়েছে ২১০ টাকা।আরো পড়ুন , দেশের তিন বিভাগে বৃষ্টি আভাস স্বস্তি মিললেও রাতে বাড়বে গরমতালিকা অনুযায়ী, বিজ্ঞান শাখার চতুর্থ বিষয়সহ শিক্ষার্থীদের বোর্ড ফি ২ হাজার ১৪০ টাকা, কেন্দ্র ফি ব্যবহারিক ফিসহ ৮৫৫ টাকা। সব মিলিয়ে মোট ২ হাজার ৯৯৫ টাকা।মানবিক শাখার অষ্টম বিষয়সহ শিক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা, কেন্দ্র ফি ৪৯৫ টাকা। মোট ফি ২ হাজার ৪৩৫ টাকা।ব্যবসায় শিক্ষা শাখার চতুর্থ বিষয়সহ শিক্ষার্থীদের ক্ষেত্রেও বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা, কেন্দ্র ফি ৪৯৫ টাকা। মোট ফি ২ হাজার ৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না।২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলোকে ওই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে।জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ ৫ দশমিক ০০ এর কম পাওয়া নিয়মিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে তাঁদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে।

এইচএসসির ফরম পূরণে ফি বৃদ্ধি নতুন হার ঘোষণা