দৈনিক সংবাদ দিগন্ত

গঙ্গাচড়ায় শিবিরের এ প্লাস সংবর্ধনা

রংপুরের গঙ্গাচড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা। শুক্রবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপকরণ দেওয়া হয়।গঙ্গাচড়া পশ্চিম থানা শাখার সভাপতি মোকাররম বিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব থানা শাখার সভাপতি নাজমুল ইসলাম।আড়ও পড়ুন,মণিরামপুরে সবুজ পাতায় আটকে গেল শেখ সাহেবের গতি প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। প্রধান বক্তা ছিলেন রংপুর মহানগর শিবিরের সভাপতি আনিসুর রহমান।রায়হান সিরাজী বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা অর্জন করতে হবে।’ ভবিষ্যতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনুমতি সাপেক্ষে সংসদ অধিবেশন দেখানোর ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে স্থানীয় জামায়াত-শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

গঙ্গাচড়ায় শিবিরের এ প্লাস সংবর্ধনা