রাজধানীর লালবাগ ইসলামপুরের চেয়ারম্যান ঘাটে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।বুধবার দুপুর দেড়টার দিকে আগুনের লাগার খবর পায় ফায়ার সার্ভিস।আরো পড়ুন ,কেরানীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটকফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পেয়ে লালবাগের দুটি, হাজারীবাগের দুটি ও পলাশী থেকে দুটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।তবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।