ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার (২২ এপ্রিল) এই ঘটনায় এক তরুণী তার প্রেমিককে বাসায় ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।নিহত ও অভিযুক্ত—দুজনই ২৭ বছর বয়সী এবং একই টেলিকম স্টোরে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।ঘটনার শিকার ব্যক্তির নাম কিরণ এবং অভিযুক্ত তরুণীর নাম প্রেরণা।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে কিরণ তাকে উপেক্ষা করছেন এবং বিয়েতে অনীহা দেখাচ্ছেন—এমন অভিযোগে ক্ষুব্ধ ছিলেন প্রেরণা।আরো পড়ুন , তেহরানসহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র শো, ‘ডেথ টু আমেরিকা’ স্লোগানে উত্তপ্ত পরিবেশঘটনার দিন দক্ষিণ বেঙ্গালুরুর অঞ্জনাপুরার বাসায় কিরণকে ডেকে আনেন প্রেরণা। সেখানে কিছুক্ষণ কথাবার্তার পর তিনি কিরণের চোখ বেঁধে তাকে চেয়ারে বসান।এরপর তিনি দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলেন এবং পরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।পুলিশ আরও জানায়, পুরো ঘটনাটি তিনি ভিডিও ধারণও করেন।ডেপুটি কমিশনার অব পুলিশ ডি এল নাগেশ বলেন, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।এ ঘটনায় স্থানীয় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।