ভারতের রাজধানী নয়াদিল্লির প্রীতবিহার এলাকায় সহকর্মীদের বিরুদ্ধে ২২ বছর বয়সী এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্ত আরও তিনজন পলাতক রয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই তরুণীসহ সাত সহকর্মী প্রথমে একটি ক্যাফেতে একসঙ্গে সময় কাটান। সেখানে তাঁরা মদ্যপান করেন। রাত ২টার দিকে ক্যাফে থেকে বের হওয়ার পর তরুণী তাঁর মাকে ফোন করে জানান, তিনি মান্দাওয়ালিতে এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। পরে এক পুরুষ সহকর্মী তাঁকে এবং আরও দুই নারীকে মান্দাওয়ালিতে নামিয়ে দেন। তবে তাঁরা বন্ধুর বাড়িতে না গিয়ে প্রীতবিহার থানার আওতাধীন এলাকার আরেকটি ক্যাফেতে যান। ওই ক্যাফেটি তখন বন্ধ ছিল। আরও পড়ুন,গাজা যুদ্ধের পর ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধিতরুণী জানতেন, ক্যাফের চাবি একটি ফুলের টবের নিচে রাখা থাকে। সেখান থেকে চাবি নিয়ে তাঁরা ক্যাফেটি খুলে ভেতরে পার্টি করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ক্যাফেতে সাতজনই আবার মদ্যপান করেন। ভোররাত সাড়ে ৩টার দিকে তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। পরে সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে তরুণী এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ফোন করেন। এরপর তাঁকে থানায় নেওয়া হয় এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। পুলিশের কাছে দেওয়া অভিযোগে তরুণী জানান, তাঁর দুই পুরুষ সহকর্মী তাঁকে যৌন নির্যাতন করেছেন। এ সময় দলের অন্য চারজন উপস্থিত থাকলেও কেউ বাধা দেননি বলে অভিযোগ করেন তিনি। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দলবদ্ধ ধর্ষণের ধারায় মামলা করা হয়েছে। ইতিমধ্যে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর তিন অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।