চোটের কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন ব্রাজিলের তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান, যাকে ফুটবল বিশ্বে ডাকা হয় ‘ছোট মেসি’ নামে।ব্রাজিল জাতীয় দলের প্রাথমিক ৫৫ জনের তালিকায়ও জায়গা হয়নি ১৯ বছর বয়সী এই উইঙ্গারের।গত ১৮ এপ্রিল ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি-এর হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডান উরুর মাংসপেশিতে চোট পান তিনি। সেই থেকেই তার বিশ্বকাপ অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে।শুরুতে আশা ছিল তিনি সময়মতো সেরে উঠবেন, তবে চিকিৎসকরা নিশ্চিত করতে পারেননি পুরোপুরি ফিটনেস। ফলে চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় স্বপ্নভঙ্গ হলো তরুণ এই তারকার।আরও পড়ুন , মিরপুর টেস্টে নাটকীয় পতন, পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্যপালমেইরাস থেকে বড় ট্রান্সফারে চেলসিতে যোগ দিয়ে ইতোমধ্যেই তিনি ৩৬ ম্যাচে ৮ গোল করেছেন।এদিকে ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও ও রদ্রিগোও বিশ্বকাপ মিস করছেন বলে জানা গেছে।অন্যদিকে ব্রাজিলের জন্য সুখবর হলো, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন নেইমার। ৭৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা এই তারকা এবার চতুর্থ বিশ্বকাপ খেলার পথে এগিয়ে গেছেন।ফিফার নিয়ম অনুযায়ী, ১১ মে’র মধ্যে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিতে হবে, যেখান থেকেই চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড গঠন করা হবে।আরও পড়ুন , দীর্ঘ বিরতির পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার