ভারতের জাতীয় দলের অলরাউন্ডার বিজয় শঙ্কর ঘরোয়া ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, নতুন সুযোগের সন্ধান এবং ক্রিকেট ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন।দীর্ঘ ১৩ বছরের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারে তামিলনাড়ুর হয়ে খেলেছেন বিজয় শঙ্কর। বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে সিনিয়র দলে নিয়মিত পারফর্ম করে জায়গা করে নেন তিনি। ২০১২ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেকের পর থেকে ধারাবাহিকভাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে।ক্যারিয়ারে তিনি ৭৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৪ হাজারের বেশি রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪৩ উইকেট। লিস্ট-এ এবং টি-টোয়েন্টিতেও ব্যাট ও বল দুই বিভাগেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।আরও পড়ুন , দেশের ঐতিহ্যবাহী পুরস্কার জিতে গর্বিত হামজা চৌধুরীআইপিএলে বিজয় শঙ্করের যাত্রা শুরু হয় চেন্নাই সুপার কিংস--এর হয়ে। পরবর্তীতে তিনি খেলেছেন Sunrisers Hyderabad এবং Gujarat Titans-এর হয়ে। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন।২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও ভারতীয় দলে ছিলেন বিজয় শঙ্কর। সেখানে চার নম্বর পজিশনে তার ওপর বড় দায়িত্ব ছিল। তবে ইনজুরির কারণে টুর্নামেন্টে তার অংশগ্রহণ সীমিত হয়ে যায়।তার আইপিএল ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভুবনেশ্বর কুমারের বদলি হিসেবে নেমে প্রথম বলেই উইকেট নেওয়া।অবসরের ঘোষণায় তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ক্রিকেট তাকে শিখিয়েছে শৃঙ্খলা, ধৈর্য এবং লড়াইয়ের মানসিকতা।ক্রিকেট বিশ্লেষকদের মতে, বিজয় শঙ্কর ছিলেন এমন এক অলরাউন্ডার যিনি মাঝেমধ্যে উজ্জ্বল পারফরম্যান্স দেখালেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তবুও ভারতীয় ক্রিকেটে তার অবদান উল্লেখযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেআরও পড়ুন , ট্রফির লড়াইয়ে রোনালদোর চেয়ে অনেক এগিয়ে মেসি, নতুন মাইলফলকে ‘সিআর সেভেন’