সিএএমএলসিও পদে লোক নেবে প্রিমিয়ার ব্যাংক
দেশের বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি ‘সিএএমএলসিও (আপ টু ডিএমডি)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।আরও পড়ুন, টেলিযোগাযোগ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিএটি একটি ফুল-টাইম বেসরকারি চাকরি এবং বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৫৭ বছর নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কর্মস্থল হিসেবে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে।আরও পড়ুন, এপিএসসিএলে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের মধ্য থেকে দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।