গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার কড়ইতলী গ্রামে ফাতেমাতুয যাহরা (রাঃ) মাদরাসা ও জামিয়া রহমানিয়া আহমাদিয়া কড়ইতলী মাদরাসা এর প্রিন্সিপাল এর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ধোঁয়াশার অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে গিয়ে দুইটি মাদরাসা প্রিন্সিপাল আব্দুর রহমান এর সাথে সরাসরি কথা বলে ঘটনার সততা পাওয়া যায়।তিনি জানান, ২০০২ সালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে গাজীপুর সদর উপজেলার কড়ইতলী এলাকায় এসে বসবাস শুরু করেন। তার জাতীয় পরিচয় পত্রের হিসেব অনুযায়ী ১৯৮৮ সালের ২০ অক্টোবর জন্ম গ্রহণ করেন। আরও পড়ুন, বড়বিলে শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী আলোচনা সভাতার জন্ম তারিখ অনুযায়ী ২০০২ সালে ১৪ বছর বয়সে গাজীপুর আসেন। ১৪ বছর বয়সে তার দেওয়া তথ্য অনুযায়ী ২৫ পাড়া হাফেজ, কওমী থেকে হাদিস ও আলিয়া মাদরাসা থেকে ৮ম শ্রেণীর পাশ করেন।তারপর থেকে রাজেন্দ্রপুর এলাকায় রিকশা চালিয়ে জীবন চালাতেন। পরে কবিরাজি করতেন। কবিরাজ হিসেবেও তার জনশ্রুতি রয়েছে। রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকার মার্কেট জড়িবুটি ব্যবসা করতেন পাশাপাশি কবিরাজি। সেসময় তিনি বনবিভাগের জমিতে বসতি গড়ে তুলেন। বর্তমানে তিনি হটাৎ রাজা হিসেবে কড়ইতলী এলাকায় পরিচিত। পরবর্তী অনুসন্ধান তথাকথিত প্রিন্সিপাল এর আঙুল ফুলে কলাগাছ হওয়ার তাবিজ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।