দৈনিক সংবাদ দিগন্ত

৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশি উদ্ধার ও প্রাথমিক তদন্ত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরির সময় রোগীর স্বজনরা তাঁকে সন্দেহ করে পরিচয় ও উপস্থিতি সম্পর্কে জানতে চায়। সদুত্তর দিতে না পারায় উত্তেজিত জনতা তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নিয়ে গণপিটুনি দেয়, যার ফলে বৃহস্পতিবার ভোরে গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করে;আরোও পড়ুন,১ নভেম্বর থেকে ঢাকার ছয় রুটে চালু হচ্ছে ‘এক রুট, এক কোম্পানি’ বাসব্যবস্থা তাঁর বাড়ি নাটোর জেলায়। পুলিশ ইতোমধ্যেই স্বজনদের সংবাদ দিয়েছে এবং তাঁরা ঢাকায় পৌঁছানোর পর তেজগাঁও থানায় আনুষ্ঠানিক মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পুলিশ তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে মোস্তাফিজুর রহমান অয়ন নামের এক ব্যক্তিকে আটক করে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।

৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশি উদ্ধার ও প্রাথমিক তদন্ত