দৈনিক সংবাদ দিগন্ত

দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কঠোর নির্দেশনা জারি

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নতুন করে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। আজ সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়েছে। এতে জনমনে বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হচ্ছে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।আরও পড়ুন , জুলাই অভ্যুত্থানের মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিনএ কারণে বিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিতে আরও বলা হয়, বিদ্যালয়ের ভবন, প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি ছাদ পরিষ্কার করা এবং কার্নিশে জন্মানো আগাছা নিয়মিতভাবে অপসারণ করতে হবে।শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।আরও পড়ুন ,বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন বিভাগে টানা ভারী বৃষ্টির শঙ্কা

দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কঠোর নির্দেশনা জারি