দৈনিক সংবাদ দিগন্ত

এইচএসসি ২০২৬ প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।বোর্ড জানায়, ২০২১ সাল বা তার আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন।তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সুযোগ পাবেন ২০২০ সাল বা তার আগের উত্তীর্ণরা।প্রাইভেট পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন।আরো পড়ুন , ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাএছাড়া ব্যবহারিক বিষয় এবং চতুর্থ বিষয় নেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি, আইসিটি ছাড়া।বোর্ড জানিয়েছে, প্রতিটি শিক্ষার্থীর জন্য তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।১৩ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণ শেষে ১৫ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে জমা দিতে হবে।রেজিস্ট্রেশন কার্ড আগামী ২২ এপ্রিল বিতরণ করা হবে এবং কোনো ভুল থাকলে ২৩ এপ্রিলের মধ্যে সংশোধন করতে হবে।এদিকে, পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় ৬টি বিষয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক বলে জানিয়েছে বোর্ড।

এইচএসসি ২০২৬ প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ