দৈনিক সংবাদ দিগন্ত

মধ্যনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৮ জুলাই মঙ্গলবার সকাল ১১ টার সময়  উপজেলা পরিষদের অফিস কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়।এ সময় বক্তব্য রাখেন বি পি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যাপক বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম,আরও  পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার, আদালতে প্রেরণউপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, শহিদ আয়াতুল্লাহ'র বাবা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সমবায় অফিসার তৌফিক ইসলাম, জেলা যুবদলের বন ও পরিবেশ সহ সম্পাদক এম শহিদ, প্রেসক্লাবের নির্বাহী সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ। তাছাড়াও  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিজিবি সদস্য,  গণমাধ্যমকর্মী, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিশেষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে সকলে সম্মিলিতভাবে কর্মসূচি বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মধ্যনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস  ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা