গাজীপুর মহানগর কাউলতিয়া থানা ১৯ নং ওয়ার্ড সালনা নাসির উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর ছয়তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বিকাল ৪ টায় ভবন উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা, ফিতা কেটে, ফলক উন্মোচন করা হয়েছে। প্রধান অতিথি গাজীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আব্দুস সালাম। উপস্থিত ছিলেন সদর মেট্রোথানা বিএনপির সভাপতি এ্যাড,মেহেদী হাসান এলিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহিন আলম, থানার সিনিয়র সহ সভাপতি এম এ খালেক আকন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ সিরাজুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাৎ হোসেন শাহিন,২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি,র একান্ত সচিব মোঃ বিল্লাল হোসেন আকন্দ,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, সাবেক কাউন্সিলর তানভীর আহমেদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান সবুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জুয়েল, সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে ভবনের উদ্ধোধন সুচনা অনুষ্ঠিত হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।