অপরাধ দমনে ব্যর্থতা কেন পুলিশকে প্রশ্ন রিজভীর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, ‘দুষ্কৃতিকারীরা সারা বাংলাদেশে রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না কেন? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, আগে তো এমনটি ছিল না, অপরাধ করার পর কয়েকদিনের মধ্যে তাদের খুঁজে পাওয়া যেত, ধরা যেত, একদিন দুদিন অথবা এক মাস তাদের ধরা যেত, ধরা পড়েছেই তারা। রিজভী আওয়ামীলীগের কঠোর সমালোচনা করে বলেন, এদের অত্যাচার, নৃশংসতা, ভয়বহতা, রক্ত পিপাসু ও এদের চেতনা সারা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। ৫ আগস্ট পুলিশের গুলির মুখে নিজের জীবন দিয়ে ছাত্র জনতা শেখ হাসিনার মতো ভয়ংকর দানবীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। আরো পড়ুন , র্বাচন দেশীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’: এ কে আজাদতারপরও তারা থেমে নেই, তারা বাংলাদেশকে স্থীতিশীল থাকতে দিবে না, যারা আশ্রয় দিয়েছে সেখান থেকে দুধ-কলা দিয়ে পোষণ করে সুতার টান দিচ্ছে, চট্টগ্রামের বিএনপি নেতাকে গুলি, ঢাকায় তরুণ ছাত্র নেতা হাদিকে গুলি করে হত্যা আর লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে শিশু হত্যা একই সুত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, আমি পুলিশ প্রশাসনকে বলছি আপনারা তৎপর হোন, না হলে আপনাদের প্রতি সন্দেহ জাগবে। আপনাদের নিষ্ক্রিয়তার কারণে অপরাধী ও খুনিরা পার পেয়ে গেলে এ দেশে অন্ধকার নেমে আসবে। অসহায়দের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমালয় পর্বতের মতো প্রাচীর হয়ে থাকবে। কোনো দুষ্কৃতিকারী, অপরাধী আর যেন গ্রামে গ্রামে পরিবারে পরিবারে হামলা, গুলি ও আগুন দিতে না পারে সেটাই আমাদের দেখতে হবে।তিনি আরও বলেন, লুটপাট চালিয়ে অর্থ পাচার বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন ষড়যন্ত্রের জাল বুনছেন, যেন দেশে কোনো নির্বাচন না হতে পারে।