দৈনিক সংবাদ দিগন্ত

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিয়ে প্রশ্ন তুললেন স্পিকার

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ।সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্পিকার বলেন বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয়। তবে জোটটির অংশীদার হওয়ার বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে ব্রিকসে যোগ দেওয়ার বিষয়ে সরকারের নীতি এখনো স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও কথা বলেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে রিজারভেশন বা এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে।আরও  পড়ুন, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সাত নেতার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কালতবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানান স্পিকার। তার মতে দুই দেশের সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।এদিকে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানান হাফিজ উদ্দিন আহমদ।তিনি বলেন সরকার ও বিরোধী দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা সম্ভব হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগও নেওয়া যেতে পারে।স্পিকারের এসব বক্তব্যকে ঘিরে ব্রিকসে বাংলাদেশের অবস্থান এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিয়ে প্রশ্ন তুললেন স্পিকার