ক্ষুব্ধ দিয়া মির্জা
ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে টানা ২৬ দিনের অনশন ভাঙলেন মানবাধিকার কর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার হাতে স্যুপ খেয়ে অনশন শেষ করেন তিনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের পরও ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক।২৬ দিন পর ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার হাতে স্যুপ পান করে তিনি অনশন প্রত্যাহার করেন।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আরও পড়ুন, ২২ গজে ইধিকাপ্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়। এতে লাখো শিক্ষার্থী ও অভিভাবক ক্ষতিগ্রস্ত হয়েছেন।মোদি জানান, কেলেঙ্কারির বিরুদ্ধে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বছর নষ্ট ঠেকাতে পুনরায় পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর অনশন ভাঙলেও ক্ষোভ প্রকাশ করেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।তিনি বলেন, শুধু আশ্বাস দিয়ে লাখো মানুষের কষ্টের ক্ষত সারানো সম্ভব নয়। যারা সন্তান হারিয়েছেন, আন্দোলন করেছেন এবং সাহস দেখিয়েছেন—তাদের নিয়েও কথা বলা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি।নিট প্রশ্নফাঁস ইস্যুতে ভারতে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক এখনো অব্যাহত রয়েছে।